ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, তরুণী নিহত

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে পাহাড় ধসে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

সোমবার বিকালে আশ্রয়শিবিরের ৮ নম্বর ক্যাম্পের ইস্ট ডি/৫ সাব-ব্লকের বি/৭৭ এলাকায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান।

নিহত ১৯ বছরের ওই তরুণীর নাম বিবি হাফসা। তার বাবার নাম সমি উল্লাহ। তিনি ওই ব্লকের বাসিন্দা ছিলেন।

আহত শিশু আব্দুল মজিদ একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, টানা বর্ষণের কারণে পাহাড়ের ঢালের মাটি নরম হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিকাল সাড়ে ৪টার পর হঠাৎ করেই পাহাড়ের একটি অংশ আশ্রয়কেন্দ্রের ঘরের ওপর ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই বিবি হাফসা মারা যান। শিশুটিকে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন জি কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি বর্ষায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, তরুণী নিহত

আপডেট সময় ১১:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬