বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় গাফিলতির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। কাউকে অ্যাটাচ (সংযুক্ত) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনে যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠাইছে কি না আমি জানি না। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আপনারা যেহেতু বললেন, আমি খোঁজ নেবো। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে। 

বিমানবন্দর পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি তাই সিস্টেমটা জানার জন্য এসেছিলাম, কীভাবে ইমিগ্রেশন হয় সেসব দেখার জন্য। সাম্প্রতিক সময়ে সবকিছু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com