ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

রাজধানী সদরঘাটের শ্যাামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্যভাবে তীরে উঠতে পারলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে আটটার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি।

এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

সোহাগ রানা জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ ২ জন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

তবে বেলা ১১টা ৫৫ মিনিটের তথ্য অনুযায়ী, সদরঘাট নৌ থানা এলাকাধীন এই ঘটনায় এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

আপডেট সময় ১২:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬