ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত 

নোয়াখালী হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে বেড়ীবাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুরে পরে আসা জোয়ারে ঢেউয়ের আঘাতে বেড়ীবাঁধের কিছু অংশ ভেঙে যায়। মুহূর্তে চরঈশ্বর ইউনিয়নের এক, দুই ও তিন নাম্বার ওয়ার্ডের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। অনেক জায়গায় রাস্তার উপরে দুই থেকে তিন ফুট উচ্চতার জোয়ারে পানি প্লাবিত হয়।

চরঈশ্বর ইউনিয়নের ইউপি সদস্য আসার উদ্দিন জানান, গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারনে বেড়ীবাঁধের অনেক এলাকা ধ্বসে গিয়ে সরূ হয়ে গেছে। আজকের দুপুরের জোয়ারে তা ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আজকের দিনের বেলায় আসা জোয়ারে পানি তুলনামূলক কম হয়। তাতে ও অনেক এলাকা প্লাবিত হয়েছে।

তিনি আরো জানান, রাতের জোয়ারের অনেক উচ্চতায় পানি প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তাতে মানুষের ঘর বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেড়ীবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, চরঈশ্বর ইউনিয়নের এই জায়গায় ভেঙে যাওয়ার আশংকা আগে থেকে ছিল। এজন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোন ব্যাবস্থা নেওয়ার আগেই বেড়ীবাঁধ ভেঙে যায়। বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে ‌। দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত 

আপডেট সময় ০৮:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬