ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ Logo এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী Logo ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা Logo ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের Logo পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময় Logo সমাজ সভ্যতার জন্য গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে: তথ্যমন্ত্রী Logo তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ Logo আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি Logo জুলাই জাতীয় সনদই কার্যকর আইন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময়

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা, পুলিশের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জেনেছেন সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব বিষয়ে অবহিত হন।

 মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়।

সফরে এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে এএফডব্লিউসি কোর্সের ৬২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন ও ভিশন বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্জিত সাফল্যসমূহ উপস্থাপন করা হয়। এ সময় পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। এ ধরনের পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় দুই বাহিনীর পেশাগত সৌহার্দ্য, পারস্পরিক বোঝাপড়া এবং সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। জাতীয় স্বার্থে নিরাপত্তা ও জনসেবামূলক কাজে এই সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক সহযোগিতার জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময়

আপডেট সময় ০৭:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬