ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে

এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এই দুই প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি এ সময় বলেন, এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। আগের কোয়েশ্চেন মডারেটরই প্রশ্ন প্রণয়ন করেছিল।

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনি জানেন যে প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারাই এই প্রশ্ন করেছে। তবুও, আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের (পদার্থবিজ্ঞান) ৬ ও ৭ নম্বর প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পূর্ণ নম্বর) দিয়ে দেবো।

এইচএসসি পরী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে

আপডেট সময় ০৫:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬