ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মাইলফলকে সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন Logo বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা Logo সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী Logo বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার Logo প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী Logo রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি Logo কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন Logo বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের Logo ডালাসে চলছে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের প্রস্তুতি Logo ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা ‍দিয়েছে। এ অবস্থায় খুলে দেওয়া হয়েছে সবকটি জলকপাট।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার (এমএসএল)। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাতে তিস্তার পানি বাড়া অব্যাহত থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন মাইলফলকে সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আপডেট সময় ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬