ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো ডা. পাভেলকে

এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে। হৃদরোগে আক্রান্ত মওদুদ হোসেনকে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এরআগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুকের ব্যাথা অনুভব করায় তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির জানান, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়া থেকে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে নিয়ে এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো ডা. পাভেলকে

আপডেট সময় ০৫:১৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬