ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এবং মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজে ইমামতি করার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সৈন্যরা তাকে আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটক করার কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে— এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে জানা গেছে, সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চাপিয়ে দেওয়া ‘ক্ষুধা ও অনাহার পরিস্থিতি’ নিয়ে জুমার খুতবায় তীব্র সমালোচনা ও নিন্দা প্রকাশ করেছিলেন খতিব শেখ মোহাম্মদ হুসেইন। এর জের ধরে প্রথমে তাঁকে মসজিদ থেকে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং আজ নামাজের পর সরাসরি আটক করা হয়।

এদিকে এই ঘটনার পর জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় নতুন করে চরম উত্তেজনা দেখা গেছে।

আল-আকসা মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন কড়াকড়ি ও আটকের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে খুতবায় বক্তব্য প্রদান কিংবা ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে আল-আকসার একাধিক খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বকে আটক বা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, দাবি করে যে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের এবং ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

সূত্র: আলজাজিরা, ডেইলি সাবাহ

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েল

আপডেট সময় ০৮:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬