ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে চলমান দুর্যোগ ও বন্যায় দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতা-কর্মীদেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহদী আমিন এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতিমধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও জানান, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬