ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা Logo একাকিত্ব নয়, আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ নির্জনতা Logo আমেনার কোলে সেই শিশু, যাঁর অপেক্ষায় ছিল পৃথিবী

আজ রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে দলটি।

সমাবেশ সফল করতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার, সহ-সভাপতি আলতাফ হোসেন, হাজী আনোয়ার হোসেন ও হাজী এমএইচ মেস্তফাসহ নগর নেতারা অংশ নেন। দলটির নেতারা জানিয়েছেন, পল্টন, শাহবাগ, মতিঝিল, হাজারীবাগ, গেন্ডারিয়া, ডেমরা, যাত্রাবাড়ী, কোতোয়ালী, বংশাল, কামরাঙ্গীরচর, কলাবাগান, নিউমার্কেট, ধানমন্ডি, মুগদা, খিলগাঁও ও সবুজবাগসহ রাজধানীর প্রায় সব থানায় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এদিকে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নতুন সংকট সৃষ্টি হতে পারে। তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও অর্জনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।’

নেতৃদ্বয় আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়; বরং আধিপত্যবাদী মনোভাব বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে প্রভাব বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। তবে দেশের জনগণ এ ধরনের সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও তারা দাবি করেন।

শুক্রবারের সমাবেশ ও গণমিছিল সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা

আজ রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ

আপডেট সময় ০৯:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬