ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভিসা পলিসি চূড়ান্তে ৭ মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন

দেশের নতুন ‘ভিসা পলিসি, ২০২৬’ চূড়ান্ত করার প্রক্রিয়ার খসড়া নীতিমালা পরিমার্জন ও চূড়ান্ত করতে সাতজন মন্ত্রীসহ মোট আট সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে পরিমার্জিত খসড়া উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা, পরিমার্জন ও চূড়ান্ত করার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা করবে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির পরিমার্জনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি, ২০২৬’-এর চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন ভিসা পলিসি চূড়ান্তে ৭ মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন

আপডেট সময় ১১:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬