ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডাকাতির কবলে জাপান প্রবাসী দম্পতি, ৩০ লাখ টাকার সোনা-আইফোন লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীসহ আরমান (৪০) নামক এক জাপান প্রবাসী সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ১৫ ভরি সোনার গহনাসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।

জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার দিকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন স্থানে পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে।

আরও জানা যায়, গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি সোনার গহনা, আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেওয়া হয়। সোনার গহনার দাম ৩০ লাখ টাকার ওপরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানিয়েছেন, আমিও একই পথে যাওয়ার সময়ে ৫-৬ জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সামনে আগাইনি। আমি যখন বাইক থামিয়ে দাঁড়িয়ে ছিলাম এরমধ্যেই হায়েছ গাড়িটিতে ডাকাতি হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজায় অংশে পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, ছিনতাইয়ের এই ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো কিছু সুস্পষ্ট জানতে পারিনি।

থানা পুলিশের চেকপোস্টের সামনে ডাকাতি হয়েছে বলা হলে তিনি জানান, চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি, তবে বিস্তারিত এখনো বলা সম্ভব না।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ডাকাতির কবলে জাপান প্রবাসী দম্পতি, ৩০ লাখ টাকার সোনা-আইফোন লুট

আপডেট সময় ১০:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬