ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি মিসের বিশ্বরেকর্ড মেসির

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে নেমে আজ শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটেই দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসের ইব্রাহিম। এদিকে গোল হজমের পর দলকে এগিয়ে দেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তিনি। মিস করায় গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ডও।

গোল হজমের পর ম্যাচের ১৯ মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি।

স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের!

বিশ্বকাপে এই নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন লিওনেল মেসি। আর তার মধ্যে ৪টিই মিস! বিশ্বমঞ্চে নেওয়া তাঁর স্পট কিকের অর্ধেকই জালে জড়াতে ব্যর্থ হয়েছেন এই মহাতারকা।

এদিকে এক বিশ্বকাপে দুইটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন মেসি। এর আগে চলমান আসরে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি পেয়েও মিস করেছিলেন মেসি। র মাধ্যমে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের একই আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হলেন মেসি।

অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি করা ফুটবলার হয়েছিলেন তিনি। এবার করলেন চতুর্থবার।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পেনাল্টি মিসের বিশ্বরেকর্ড মেসির

আপডেট সময় ১১:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬