ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ইতিহাস গড়লো নরওয়ে

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ হলো ব্রাজিল।

আর এই ব্যর্থতাতেই  বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, হালান্ডের এমন দানবীয় পারফরম্যান্সে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস গড়লো নরওয়ে।

ম্যাচের ৪ মিনিটেই ব্রাজিলের জালে বল জরায় নরওয়ে। তবে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথউস কুনহা। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের।

কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ম্যাচের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।

ম্যাচের ৪০ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট সেভ করেছেন নরওয়ে গোলকিপার। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেছেন অ্যালিসন। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উলটো ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়ে এগিয়ে দিয়েছেন হালান্ড।

এরপর আবারও গোলের দেখা পান হালান্ড। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। এটি বিশ্বকাপে হলান্ডের ৭ম গোল। এর ফলে সর্বোচ্চ গোল তিনি ছুঁলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ইতিহাস গড়লো নরওয়ে

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

আপডেট সময় ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬