ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

পাকিস্তানের প্রতিশোধের ভয়ে ভারতের ২১ বিমানবন্দর বন্ধ ঘোষণা

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার “মূল্য দিতে হবে”।

এমন অবস্থায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা বিমানবন্দরগুলো ভারতশাসিত জম্মু-কাশ্মীর ছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট রাজ্যের বলে জানা গেছে। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব বিমানবন্দর ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বন্ধ রাখা এসব বিমানবন্দর কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর ও লেহ-এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে।

এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে।

বন্ধ থাকা উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের প্রধান বিমানবন্দরগুলো হলো: জম্মু ও কাশ্মীরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের শিমলা, ধর্মশালা, রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়, গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা এবং কেশোদ।

এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই বিমানবন্দরগুলোর অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে।

আকাশপথে সেবাদানকারী ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ১১টি বিমানবন্দর থেকে ১৬৫টির বেশি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া ৯টি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করেছে। আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অমৃতসর, গোয়ালিয়র, জম্মু, শ্রীনগর ও হিন্ডন থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া আরেক বাজেট এয়ারলাইন্স স্পাইসজেট লেহ, শ্রীনগর, জম্মু, ধর্মশালা, কান্ডলা ও অমৃতসরের ফ্লাইট বাতিল করেছে। আকাশ এয়ার শ্রীনগরের সব ফ্লাইট ৯ মে পর্যন্ত বাতিল করেছে।

বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, নয়া দিল্লির উত্তরাংশে বাণিজ্যিক কোনো ফ্লাইট চলছিল না, একমাত্র দেহরাদুন ছাড়া।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

পাকিস্তানের প্রতিশোধের ভয়ে ভারতের ২১ বিমানবন্দর বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৩:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫