ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা

আশা জাগিয়েও ফাইনালে ওঠা হয়নি স্বাগতিক বাংলাদেশের। তাতেই যেন আগ্রহ হারিয়েছেন দর্শকরা। গ্যালারিতে দর্শক টানতে সাফের ফাইনাল ম্যাচের টিকিটের দাম এক ধাক্কায় ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।

তবে এত বড় মূল্যছাড়েও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ফাইনাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনা থাকার কথা থাকলেও দর্শকদের মধ্যে টিকিট কেনার আগ্রহ বেশ কম।

ফাইনালের আগের দিন গতকালও অনলাইন প্ল্যাটফর্মে অবিক্রীত পড়ে ছিল বেশির ভাগ টিকিট। টুর্নামেন্টের অফিশিয়াল টিকিট বিক্রির প্ল্যাটফরম ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে দেখা গেছে, রবিবার টিকিটের দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও সমর্থকদের সাড়া বাড়েনি।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হলেও দর্শকদের আগ্রহ ফেরাতে পারেনি এই উদ্যোগ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা

আপডেট সময় ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬