ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ শরীফ টুইটে লিখেছেন, “এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য তাকে (এরদোগান) ধন্যবাদ জানাই।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুর্কিয়ের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।”

৭ই মে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, “আমরা যেকোনো উসানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের ওপর হামলার নিন্দা জানাই। আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেয়া হবে।”

বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পাহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫