ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা Logo রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, এখনও অনিশ্চিত প্রত্যাবাসন Logo ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ Logo বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হতে পারে। সেজন্য এসব এলাকার মানুষদের এ সময়ে সতর্ক থাকার জন্য আহ্বান করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, সাতক্ষীরা, খুলনা ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে বিকেল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত-বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই এসব জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে।

নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা স্থানে দলবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে থাকা, আম বা শিলা কুড়াতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি

বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

আপডেট সময় ০৭:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬