ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

আগামী শনিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা অনুষ্ঠান শুরু হবে। এই বিশাল আয়োজনে নিরাপত্তাহীনতার কারণে অংশ নিতে পারছেন না তার ছেলে মোজতবা খামেনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি এই তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলের সাথে উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোজতবা খামেনি মানুষের সামনে আসতে চাইলেও নিরাপত্তা কর্মীরা তাকে অনুমতি দিচ্ছেন না। কারণ, এখন তার জীবনের বড় ঝুঁকি রয়েছে এবং তারা তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন না।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর দিন ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা হয়।

শনিবার তেহরান থেকে শুরু হয়ে জানাজা কর্মসূচিটি ৬ দিন ধরে বিভিন্ন শহর ঘুরবে। ৯ জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। এই আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ এবং বহু দেশের প্রতিনিধি অংশ নেবেন। বিদেশি অতিথি ও সাধারণ মানুষের সুরক্ষায় ইরানের সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে সর্বোচ্চ সতর্কতা বা হাই-অ্যালার্ট জারি করেছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ এই জানাজায় লাখো মানুষকে যোগ দিয়ে প্রতিশোধের বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিশাল জানাজায় দলে দলে যোগ দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার কড়া বার্তা দিতে হবে। দেশের যুবক, নারী-পুরুষ ও শহীদদের পরিবারকে জানাজায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে চুপ থাকবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

আপডেট সময় ১১:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬