ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় করতোয়া নদী পুনরুদ্ধারে ১১২২ কোটি টাকার প্রকল্প Logo কুড়িয়ে পাওয়া ডিম থেকে বয়ামে জন্ম নিলো ৫০ পদ্ম গোখরা Logo যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন Logo নীলাঞ্জনা জয়া Logo ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার Logo চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও Logo পলকের নির্দেশেই ৫৯ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ, সভায় যুক্ত ছিলেন জয় Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের Logo ‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন Logo ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ

ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রঝড় বা বজ্রপাত হতে পারে, অন্যদিকে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জুলাই, ২০২৬ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে চলতি মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বগুড়ায় করতোয়া নদী পুনরুদ্ধারে ১১২২ কোটি টাকার প্রকল্প

ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা

আপডেট সময় ১০:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬