ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

এখনো ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখনো ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে, এটির মতো লজ্জাকর কোনো ঘটনা আর নেই।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

শামসুজ্জামান দুদু বলেন, এই আন্দোলনে যারা কখনো ছিল না, তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র ফেরত চেয়ে রাস্তায় নেমে মিছিল করার কারণে তাদের কারো নামে মামলা ছিল না। এর জন্য সরকারের সমালোচনা করছি না। ভালো একটা কাজ আপনারা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনের কথা বলছি না। তবে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার জন্য। কারণ, দলটি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছে আর কেউ করেনি।

মানুষ বিএনপিকে পছন্দ করে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। সেটা বিএনপির মধ্য থেকেই আসবে। সেটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

এখনো ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর : দুদু

আপডেট সময় ০১:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫