সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনায় লাভে চীন, লোকসানে রাফাল নির্মাতা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি প্রকাশ্যে আসার পরই রাফাল নির্মাতা ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম কমে গেছে। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ব্যবহৃত চীনা জেএফ-১৭ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের ব্যবহৃত জে-১০ ও জেএফ-১৭ যুদ্ধবিমানের নির্মাতা হলো চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশন। গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে, একইদিন প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম ৫ দশমিক ৪০ ইউরো বা ১.৬৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এর আগে, বুধবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন।

পাকিস্তানের দাবি, তারা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com