মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ই-সিগারেট নিষিদ্ধ করতে হাইকোর্টের রুল

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় দেশে ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাত কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল জারির চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও ব্যারিস্টার নিশাত মাহমুদ।

আদেশের পর আইনজীবী নিশাত মাহমুদ বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে মাদকদ্রব্য হিসেবে গণ্য করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী ই-সিগারেট বিক্রি বা ব্যহারের কোন অনুমতি নাই। তবে, সরকার রাজস্ব পেতে এটিকে পণ্য হিসেবে বাজারজাত করার অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ীও ই-সিগারেট ব্যবহারের সুযোগ নেই। তাই জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় দেশে ই-সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করতে রিট করেছি। ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

এর আগে, গত ১৭ জুন সাইফুদ্দিন আহমেদ, এ. কে. এম. মাসুদ এবং হেলাল নামে তিন ব্যক্তি ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাত নিষিদ্ধ করতে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ নয়জনকে বিবাদী করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com