সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করের হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সম্পত্তি রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের সুপারিশ করেন তিনি। 

প্রধানমন্ত্রী জানান, বাজেট পাস হলে হার্টের রিং ও চোখের লেন্স লাগানোর খরচ অর্ধেকে নেমে আসবে। এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটকে জীবনবান্ধব বলে আখ্যা দেন সরকারপ্রধান। 

প্রধানমন্ত্রী আরো জানান, জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের পর জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। অর্থপাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।

দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে অতীতের দিকে না তাকিয়ে সামনে এগোনোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com