ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সংযোগ, কৃষি এবং প্রযুক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬