ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ Logo সব ধরনের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র Logo হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর Logo নেপালে পাহাড়ি ঢলে ভেসে গেল একাধিক গ্রাম, নিহত ৮  Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা

এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূল হনশু দ্বীপের ইওয়াতে এলাকার কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন টোকিওতে কয়েকশ মাইল দূরেও অনুভূত হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রথমে জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯, কিন্তু পরে তা সংশোধন করে ৭.২ বলে জানায়। এর কেন্দ্রস্থল ছিল ৪৪ কিলোমিটার গভীরে।

উত্তরের আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানির ৬১ বছর বয়সী কর্মচারী মুৎসুমি শিমোহাতা এএফপিকে বলেন, তার বাড়িতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

তিনি বলেন, ভূমিকম্পটি যখন হয়, আমি তখন বাড়িতে ছিলাম এবং তার ঠিক পরেই একটি অ্যালার্ম বেজে ওঠে। আমি অবাক হয়েছিলাম এবং সময়টা বেশ দীর্ঘ মনে হচ্ছিল।

কিছু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। হাশিকামির একজন প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এনএইচকেকে জানান, ভূমিকম্পের কারণে তার স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারি সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে, হাশিকামি এবং হাচিনোহের দমকল বিভাগ অন্তত চারটি জরুরি ফোন কল পেয়েছে এবং লিফটে মানুষ আটকে পড়ার খবরও পাওয়া গেছে।

শীর্ষ সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।

কিয়োডো নিউজের তথ্যমতে, নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে যে, এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

এনএইচকে দেখিয়েছে, হাচিনোহে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্র্যাফিক লাইটগুলোও স্বাভাবিকভাবে কাজ করছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের

এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬