বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি

নওগাঁ, প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন (জোরপূর্বক পুশ) করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক জোরালো ও শক্ত অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগীদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির বিজিবির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) অভ্যন্তরে অবস্থানরত ওই ৯ ব্যক্তিকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে কঠোর বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের পুশ-ইন করতে ব্যর্থ হয়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com