বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন যুবক আটক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেন।

‎মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে একজন ভাঙা বাড়ির ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে ছবি ভিডিও করার প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি কারণ বলতে পরেননি। তবে তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেন।

‎এ বিষয়ে ঘটনাস্থল থেকে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, আটক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর-এ প্রবেশ করে ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে কেন ছবি ভিডিও করছিলেন জিজ্ঞাসা করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি। তার মোবাইল ফোন নিতে চাইলে তিনি সেটিও দেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই ওই এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com