ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আজ (সোমবার) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচেই রেকর্ড হয়ে গেলো আর্জেন্টিনা অধিনায়কের। পেনাল্টি মিসের পর আরও দুটি সুযোগ নষ্ট করেন তিনি। তারপর বিরতির কিছুক্ষণ আগে রেকর্ড ১৭তম গোল করলেন এলএমটেন। হয়ে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসাকে (১৬) ছাড়িয়ে যেতে আর এক গোল দরকার ছিল। পেনাল্টি থেকে গোল করে তাকে ছাড়িয়ে গেলেন তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে সেই গোলটি পেয়ে গেলে আটবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়লেন। ১৯৫৮ ও ১৯৭০ সালে এক আসরেই এই কৃতিত্ব দেখান ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো। কাতার বিশ্বকাপে মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

আপডেট সময় ১১:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬