সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় টানেলের একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে অব্যাহত রাখা হবে।

রক্ষণাবেক্ষণকাজ চলাকালে বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নিরাপদ ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com