ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারী নিহত

গাজীপুরে বিআরটিএ প্রকল্পের অরক্ষিত ড্রেনে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাজমা খাতুন (৪২) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।

রোববার (২১ জুন) বিকেলে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটলেও রাতে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভারি বৃষ্টিতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশের সড়ক ও ফুটপাত পানিতে ডুবে যায়। এসময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নিখোঁজ হন নাজমা।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, খোলা ড্রেনে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, রোববার বিকেলে ভারি বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই স্থানে সড়কের পাশে বিআরটিএ প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা থাকলেও বৃষ্টির পানিতে তা ডুবে ছিল।

নিহত নাজমা বেগম হেঁটে যাওয়ার পথে হঠাৎ ড্রেনে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থল থেকে কিছু দূরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

এরপর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারী নিহত

আপডেট সময় ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬