ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কেপ ভার্দের আরেক চমক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি। এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো।

পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো সমতা টানার পর, উরুগুয়েকে এগিয়ে নেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কেপ ভার্দকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।

প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দ। এবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা। অবিশ্বাস্যই বটে!

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

ম্যাচে ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে গোলের দুটিই শুধু লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।

শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না তারা। ২৩তম মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কেভিন পিনা।

এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে দ্বিতীয় গোল এটি। গোলের জন্য ৯টি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৪৪তম মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় তারা।

প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করার জন্য বক্সে লাফিয়ে ওঠেন কেপ ভার্দের ডিফেন্ডার লোপেস কাব্রাল এবং তার হেড নিজেদের পোস্টে লেগে ফিরে আসে। কাছেই থাকা মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান।

সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।

সেই রেশ থাকতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে এবং এই গোলেও অবদান রাখেন মাক্সি আরাউহো। মানুয়েল উগার্তের ক্রসে তার হেড পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন আউতি কানোবিও।

৬১তম মিনিটে কেপ ভার্দের আরেকটি চমকে স্কোরলাইন হয় ২-২। যদিও নিজেদের ভুলেই গোলটি হজম করে উরুগুয়ে।

বাকি সময়েও সুযোগ আসে দুই দলের সামনেই। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছু কেউ করতে পারেনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

কেপ ভার্দের আরেক চমক

আপডেট সময় ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬