ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির Logo হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে নিহত হন ভ্যানে থাকা পাঁচ যাত্রী।

প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া দুজন নিহত হন। পাশাপাশি একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও তিনজন আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এর আগে, চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে এসব অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

আপডেট সময় ০২:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬