শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রেণিভেদে জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ১০১ জন হাসপাতালে ভর্তি এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

শ্রেণিভেদে জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানি দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের যথাক্রমে ক, খ ও গ—এই তিন শ্রেণিতে গেজেটভুক্ত করা হয়েছে। প্রতি মাসে এসব গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম প্রশ্ন রেখে বলেন, সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতার বিষয়ে সরকারের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে কি না।

আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানি ভাতার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। 

আহত জুলাইযোদ্ধাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গুরুতর আহত জুলাইযোদ্ধাদের মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব মোতাবেক উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ এই চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন এবং বর্তমানে ৫০ জন জুলাইযোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের নিমিত্ত আগ্রহী ৩ হাজার ২৪১ জনের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মাসিক সম্মানি ভাতার বিবরণ দিয়ে মন্ত্রী জানান, জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ক-শ্রেণিভুক্ত প্রতিজন ২০ হাজার টাকা, খ-শ্রেণিভুক্ত প্রতিজন ১৫ হাজার টাকা এবং গ-শ্রেণিভুক্ত প্রতিজন ১০ হাজার টাকা হারে ভাতা পাচ্ছেন। অবশিষ্ট জুলাইযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com