ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সুইজারল্যান্ড সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আল-জাজিরাকে ইরানি কূটনৈতিক সূত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের অধীনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ‘সুনির্দিষ্টভাবে ইরানি পক্ষের দায়িত্ব।’ এর মাধ্যমে যেকোনো ধরনের বাইরের হস্তক্ষেপের ধারণাকে নাকচ করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন ইসমাইল বাঘাই।

ইসমাইল বাঘাই বলেন, ‘কোনো বাইরের পক্ষের হস্তক্ষেপের একেবারেই কোনো প্রয়োজন নেই। এ ধরনের যেকোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে।’

এদিকে, কূটনৈতিক সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আগামী শুক্রবারের আলোচনায় অংশ নিতে ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

সূত্রগুলো আরও জানায়, যদি এই সফরটি হয়, তবে প্রতিনিধিদলের নেতৃত্বে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চার মাসব্যাপী যুদ্ধের পর একটি শান্তি চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা করতে ইরানি কূটনীতিকদের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা রয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় ১৯ জুন সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে এই প্রাথমিক আলোচনা ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। তবে দুই পক্ষই এমন কিছু জটিল ও সংবেদনশীল চ্যালেঞ্জের মুখোমুখি, যা একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে যেকোনো সময় ভেস্তে দিতে পারে।

সূত্র: আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ক্রাইম রিপোর্টারের পরিচয়পত্রের আড়ালে ভয়ংকর অপরাধের অভিযোগ

সুইজারল্যান্ড সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আল-জাজিরাকে ইরানি কূটনৈতিক সূত্র

আপডেট সময় ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬