ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এদের জন্য গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিপ্তর।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ি চাওয়া হয়েছে অধিদপ্তরে। তবে কতটি ব্যবহার করা হবে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে জানান, তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল, ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এখন সেখান থেকে কয়টি কাজে লাগানো হবে, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারবে।

এদিকে কালের কণ্ঠ এখন পর্যন্ত মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাওয়া ৪ নতুন সদস্যের নাম জানতে পেরেছে। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আজ শুক্রবার সন্ধায় নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভা নতুন সদস্যদের শপথ হবে।

দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬