ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চেয়েছেন। বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, মাইক্রোওয়েভ ওভেন উনার (আন্দালিভ রহমান পার্থ) কাছে কে চেয়েছে। আমি মনে করি উনি একজন বিজ্ঞ সংসদ সদস্য। আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।

পরে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটা নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে কথা বলেন তারা।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মাননীয় সদস্য (পার্থ) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অব অর্ডারের বিষয় না। দুই নম্বর, একজন সদস্য ((জামায়াত নেতা মজিবুর রহমান) তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি (স্পিকার) রাইটলি বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো। কিন্তু তিনি (পার্থ) এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি-বাড়ি সব নিয়ে আসলেন।

তিনি বলেন, আমি মনে করি উনি (পার্থ) একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দেবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করবো যে আমরা সবাই আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হবো।’  
 
এ বিষয়ে স্পিকার বলেন,  বিরোধী দলের নেতা এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয়ে বললে বলেন। এটা সম্পর্কে আর শুনতে চাই না। আরেকটি কথা আমি বলি আপনাদের। যেভাবে আপনি (পার্থ) একজন সদস্যকে অফার করেছেন তাকে (ওভেন) দেবেন। এটাও তার জন্য একটি অসম্মানজনক মনে হতে পারে। উনি নিজের জন্য চাননি।আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের পর এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য দেওয়ার আগে স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

আপডেট সময় ০৬:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬