ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় গৃহবধূ হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে ভোগা বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর চিঠি ২০ কোটি টাকায় বিক্রি Logo সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী Logo বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক Logo কুরিয়ারে মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগ, ম্যানেজার আটক Logo দুই বছর ধরে বন্ধ দেশের একমাত্র গণহত্যা আর্কাইভ Logo ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে Logo রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার যুবক Logo হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৯৩৩ Logo গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী

সারা দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার (মহিলা আসন-৩৫) টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশে গম চাষ সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে গম উৎপাদন প্রধান এলাকায় নতুন ও উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় গম অন্তর্ভুক্তকরণ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে অধিক লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি ও তামাক চাষের জমিসহ অপ্রচলিত এলাকাগুলোতে গমের আবাদ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলনশীল গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং গমের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, দেশে গম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ, সার ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

কুমিল্লায় গৃহবধূ হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬