বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো: আসামি আবীরের মৃত্যুদণ্ড অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সব মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে। 

বুধবার ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। আমরা ইতোমধ্যে কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধন করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।

​আইনমন্ত্রী আরও বলেন, এবারের যে বাজেট দেওয়া হয়েছে, তাতে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে কারণে আশা করছি, মাসের এক তারিখ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যত মানবিক কর্মকাণ্ড আছে, তা আমরা ফুল স্পিরিটে এগিয়ে নিতে পারব।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com