বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো: আসামি আবীরের মৃত্যুদণ্ড অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার গবেষণার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছরের শেষে জবাব দিতে হবে।

প্রমাণ করতে হবে নিজেদের গবেষণার। এক্ষেত্রে সরকার যোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষভাবে সম্মানিত করবে।আজ বুধবার (১৭ জুন) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলবেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে মাছের ভ্যাকসিন উদ্ভাবনের কাজ শুরু হয়েছে এটি ভালো খবর।

আমাদের সবদিকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ছোটখাটো খামারেও মাছ রোগাক্রান্ত হচ্ছে। প্রান্তিক কৃষকদের এসব বিষয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। বাণিজ্যিক চাষিদের আরো সচেতন করতে হবে।এজন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে।’
গবেষকরা বলেন, ‘মিঠাপানির মাছের অজানা ও ইমার্জিং রোগ নিয়ন্ত্রণে মলিক্যুলার প্রযুক্তির মাধ্যমে রোগজীবাণু শনাক্তকরণ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের মাধ্যমে নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনের নিশ্চিত করা সম্ভব।’ 

ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com