ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি Logo গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন Logo ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রশ্ন রেখে বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠানের মন্ত্রণালয়ের পরিকল্পনা কী?

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।’

মির্জা ফখরুল জানান, নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন আয়োজনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও জানান, নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬