শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান: জামায়াত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান।’

তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক ও দৃঢ় জবাবের প্রশংসা করে বলেন, গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধ ও সজাগ।

সিরাজ-উল-হক আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু জাতীয় স্বার্থে কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। ভারতের এই উসকানিমূলক পদক্ষেপ তাদের নিজেরই সর্বনাশ ডেকে আনবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, বাগ, মুরিদকে ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। পাকিস্তান একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে আখ্যায়িত করে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ হামলার জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রাফায়েল ও এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান রয়েছে।

পাশাপাশি পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী ভারতের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র। নিয়ন্ত্রণরেখার দুদনিয়াল সেক্টরেও ভারতীয় সেনা চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আচরণকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। 

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com