ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বরাবরের মতোই সেই উত্তাপ আছড়ে পড়েছে বাংলাদেশেও। রাস্তাঘাটে চলার পথে, চায়ের দোকানের আড্ডায় বা অন্য যে কোনো কর্মস্থলে মানুষের মুখে মুখে এখন বিশ্বকাপের আলাপ। চলছে বিভিন্ন দলের সমর্থকদের তুমুল কথার লড়াইও। সরগরম হয়ে উঠেছে স্যোশাল প্ল্যাটফর্মগুলোও। সেসব কথার লড়াইয়ে যুক্ত হচ্ছেন ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষ।

বিশ্বকাপ উন্মাদনার এই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোন দল সমর্থন করেন, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তেমনই এক কৌতুহলী প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম বলেননি। সরকারপ্রধানের উত্তরটি ছিল এরকম—‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম।’

প্রদানমন্ত্রীর এমন উত্তরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে তিনি হয়তো বিশ্বকাপে ইংল্যান্ড দলকে সমর্থন করছেন। কারণ, তিনি দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। মাত্র কয়েক মাস আগেই তিনি দেশে ফেরেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০৪:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬