ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য ও বিখ্যাত এক ড্র করেছে কেপ ভার্দে।

প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে দেশটি। সামনে ছিল হট ফেবারিট স্পেন। কে জানতো, এই ম্যাচে এমন পারফরম্যান্স উপহার দেবে কেপ ভার্দে?

আটলান্তা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে স্পেনের মতো দলকে হতাশায় ডুবিয়েছে সবচেয়ে বেশি বয়সী একাদশ সাজানো কেপ ভার্দে। গোলশূন্য (০-০) ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

অপ্রয়োজনীয় ফাউল এড়িয়ে সংগঠিত ডিফেন্স বজায় রেখেছে দলটি। ফলে স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস এবং গাভি সহজে সুযোগ তৈরি করতে পারেননি।

স্পেন আক্রমণে বেশ কয়েকটি বিপজ্জনক মুহূর্ত তৈরি করলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ছিলেন অনবদ্য। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ স্পেনকে গোলবঞ্চিত রাখে প্রথমার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা। তবে গোলের দেখা পায়নি। তোরেসের শট প্রতিহত হয় ক্রসবারে লেগে। ফিরতি বলে ওইয়ারসাবালের নেওয়া হেড দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ রুখে দেন ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেও স্পেনকে আটকে রাখে কেপ ভার্দে। অবস্থা বেগতিক দেখে ৭০ মিনিটে ইয়ামালকে মাঠে নামান কোচ। কিন্তু কাজের কাজ হয়নি।

শেষ পর্যন্ত স্পেনের আক্রমণভাগকে নিষ্প্রভ করে রাখে কেপ ভার্দে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

আপডেট সময় ০১:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬