ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, সকালে রাস্তার পাশে মিলল মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রিকশাচালক মিজানুর রহমান বাড়িতে আসেন। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে বাড়ির সামনে মিজানুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তারাই পরিবারের সদস্যদের খবর দেন। তবে মিজানুর রহমান রাতের কোন সময় ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের সদস্যরা কেউ টের পাননি। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। 

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, সকালে রাস্তার পাশে মিলল মরদেহ

আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬