ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

সচিবালয় থেকে চুরি হওয়া তার কেনার অভিযোগে ভাঙারি ব্যবসায়ী কারাগারে

সচিবালয়ের ভেতর থেকে চুরি হওয়া বিটিসিএলের তামার তার কেনার অভিযোগে গ্রেপ্তার ভাঙারি ব্যবসায়ী মো. মাহাবুব হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে সচিবালয়ের পুরাতন ভবন-১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার কপার ক্যাবল চুরি হয়। চুরি হওয়া সরকারি সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় বিটিসিএলের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ৪ জুন সচিবালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রঞ্জন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিনি পুলিশকে জানান, চুরি করা তার থেকে তামা আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলসংলগ্ন একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছিল।

পরে ওই তথ্যের ভিত্তিতে ‌‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক মো. মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জিজ্ঞাসাবাদে মাহাবুব চোরাই তামার তার কেনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি সেই মালামালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়।

শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ

সচিবালয় থেকে চুরি হওয়া তার কেনার অভিযোগে ভাঙারি ব্যবসায়ী কারাগারে

আপডেট সময় ০৮:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬