বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

লাল কার্ডের রেকর্ডে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু আয়োজক মেক্সিকোর

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশ্বকাপে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচ মানেই একটা দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি হতো স্বাগতিকরা। কারণ আগের সাত উদ্বোধনী ম্যাচে কখনও জয় নিয়ে মাঠ ছাড়েনি তারা। এবার সেই ইতিহাস বদলেছে তাদের বিশ্বকাপের ম্যাচে অপরাজেয় থাকার ভেন্যু হিসেবে পরিচিত আজতেকায়। উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ডের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক দল।

ম্যাচের ৯ মিনিটে বিশ্বকাপের ২০ বছরের ইতিহাসে দ্রুততম প্রথম গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম গোল। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের সিজার সাম্পাইও গোল করেছিলেন মাত্র ৫ মিনিটে, ২০০৬ বিশ্বকাপে জার্মানির ফিলিপ লাম করেছিলেন ৬ মিনিটে আর কিনিয়োনেস গোল করলেন ৯ মিনিটে। প্রথমার্ধের শেষ দিকে গোলের তিনটি সুযোগ নষ্টও করে মেক্সিকো। ম্যাচের ৬৭ মিনিটে মেক্সিকোকে ২-০ গোলে এগিয়ে দেন রাউল হিমিনেজ।

সেই ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেনি মেক্সিকো। কিন্তু গ্যালারির ‘মেক্সিকান ওয়েভে’ এবার কোনো শঙ্কার ছায়া ছিল না। সমর্থকেরা হয়তো মনে মনে ভরসা রেখেছিলেন আজতেকা স্টেডিয়ামের অতীতে। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে কখনো হারেনি মেক্সিকো। সাত ম্যাচের পাঁচটিতেই জয়, দুটি ড্র।

এই ম্যাচ যতটা না ছিল বলের লড়াই, তার চেয়ে বেশি ছিল শারীরিক কসরতের লড়াই। স্বাগতিকরা বল দখলে রেখেছিল প্রায় ৬০ শতাংশ, আর দক্ষিণ আফ্রিকা ৪০ শতাংশ। বড় সুযোগ তৈরির বেলাতেও পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে দুই দলের মোট তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ড গড়ে শুরু হলো এবারের মহারণ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com