ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন Logo যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান Logo মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও Logo নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, পুড়লো ঝুটের গোডাউনেও

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩৪ জন। পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে একাধিক ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি জোলিবি ফাস্টফুড রেস্তোরাঁকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। এছাড়া কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও অঞ্চলের বাসিন্দা।

উল্লেখ্য, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখনও হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে হালনাগাদ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে।

সূত্র : বিবিসি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

আপডেট সময় ১১:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬