সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎমন্ত্রীর নতুন নির্দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সমান ভাতা পাবেন আহত জুলাই যোদ্ধারা অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুইদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার (৮ জুন) সকালে দিনাজপুর ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জনকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।’

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও।

উল্লেখ্য, গেল ৫ জুন আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com